9 February 2025 , 8:00:37 প্রিন্ট সংস্করণ
রোববার ৯ ফেব্রুয়ারী ২০২৫। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। তারা হলেন-
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন। আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা।

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মোঃ আব্দুল গফুর। নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ও সাবেক চেয়ারম্যান মিরপুর উপজেলা পরিষদ।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে অধ্যাপক ফরহাদ হুসাইন। কেন্দ্রীয় শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মোঃ আফজাল হোসাইন। নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা ও সাবেক ভাইস চেয়ারম্যান কুমারখালী উপজেলা পরিষদ।











